Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকা জেলা প্রশাসক

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে

Advertisement

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, বৃক্ষরোপণ আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়। ঢাকাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

শনিবার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ  কর্মসূচি ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি৷ 

জেলা প্রশাসক বলেন, দ্রুত নগরায়ণ, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানী ঢাকা ক্রমেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, আমরা প্রায়ই বৃক্ষরোপণকে একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখি। কিন্তু বাস্তবে এটি কোন সৌখিনতা নয় বরং আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। প্রতিটি নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

ফরিদা খানম আরও বলেন, সবুজ ঢাকা গড়তে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ—সবার অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই আমরা আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা উপহার দিতে পারব।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডেমরায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

ডেমরায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

বিক্ষোভে উত্তাল ঢাকা, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

বিক্ষোভে উত্তাল ঢাকা, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ধানমন্ডি এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বৃক্ষ পরিচর্যা অভিযান

ধানমন্ডি এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বৃক্ষ পরিচর্যা অভিযান

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’

‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম