Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ধুলোবালি, যানবাহনের ধোঁয়া ও ক্ষতিকর বস্তুকণার কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ।

Advertisement

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের রাজধানী লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ৩৬২, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের। অন্যদিকে, দূষিত বায়ুর শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ শহরটির বায়ুমান সূচক ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমান সূচক ২৪৩। ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। এ ছাড়া চীনের রাজধানী বেইজিং ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা বায়ুমান সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়। এই সূচক তাৎক্ষণিকভাবে বাতাসের মান সম্পর্কে ধারণা দেয়।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

এ ছাড়া সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডেমরায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

ডেমরায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

বিক্ষোভে উত্তাল ঢাকা, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

বিক্ষোভে উত্তাল ঢাকা, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’, পুরস্কার পেল যেসব নাম্বার

প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’, পুরস্কার পেল যেসব নাম্বার

আরও পড়ুন

নতুন দায়িত্ব পেলেন ইশরাক

নতুন দায়িত্ব পেলেন ইশরাক

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

তেলেঙ্গানায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কেমন থাকবে দেশের আবহাওয়া

তেলেঙ্গানায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কেমন থাকবে দেশের আবহাওয়া

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম