Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্কফোর্স: প্রতিমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্কফোর্স: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ গুলশান-২ এলাকার কয়েকটি স্থাপনায় ‘সারাদেশে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শন করেন। ছবি : সংগৃহিত

Advertisement

বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটি রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৪ জুন) গুলশান-২ এলাকার সড়ক নম্বর ১০৭ ও ১১২-এর কয়েকটি স্থাপনায় ‘সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটি’ পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি নগরবাসীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে বাড়ির বারান্দা, টব, ছাদবাগান এবং নিচতলার বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির গৃহীত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।

অভিযান চলাকালে উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী সড়ক নম্বর ১০৭-এর একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

অভিযানের সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং স্টিকার প্রচারণা চালানো হয়। এতে নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম

অর্থনৈতিক অনেক সংকটের মধ্যেও রিজার্ভ ৩৭ বিলিয়নে উন্নীত: মীর শাহে আলম

অর্থনৈতিক অনেক সংকটের মধ্যেও রিজার্ভ ৩৭ বিলিয়নে উন্নীত: মীর শাহে আলম

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

আরও পড়ুন

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম