Logo
Logo
×

Advertisement

রাজধানী

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সংগৃহীত ছবি

Advertisement

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামী চার বছরে ধাপে ধাপে সব পরিবার ও কৃষকের কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবকাঠামো খাতে গ্রামীণ ছোট সড়কে ইটের বদলে সিসি ও ইউনি ব্লক ব্যবহার, হাটবাজার ও বন্দর এলাকার সড়কে ড্রেনেজ ব্যবস্থা এবং সড়কের পাশে পুকুর খননে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। 

ইজিবাইক নিবন্ধনের জন্য আইন ও বিধিমালার কাজ চলছে বলেও জানান তিনি। এ ছাড়া বর্জ্য থেকে জৈবসার ও বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাই এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে উৎসাহ দেন।

মীর শাহে আলম বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে প্রশাসন, পূজা কমিটি ও সামাজিক নিরাপত্তা কমিটিকে একই সঙ্গে কাজ করতে হবে। আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের আন্তরিক হতে হবে। তাছাড়া, মাদক নিয়ন্ত্রণ ও দুর্নীতি হ্রাসে সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে তিনি প্রতি বছর ইউএনওদের সম্মেলন আয়োজনেরও প্রস্তাব দেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার উপপরিচালক (স্থানীয় সরকার), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পৌরসভার প্রশাসকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

আরও পড়ুন

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম