Logo
Logo
×

Advertisement

রাজধানী

আশুলিয়ায় বংশী নদীতে ডুবে ২ যুবকের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:১৭ পিএম

আশুলিয়ায় বংশী নদীতে ডুবে ২ যুবকের মৃত্যু

Advertisement

ঢাকার সাভারের আশুলিয়ার ধামসোনা এলাকায় বংশী নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) বিকালে ধামসোনা এলাকার একটি সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ফারুক (২২) ও মো. জনি (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে ওই দুই যুবক বংশী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও ডুবে যান। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ দুটি নিয়ে যান।

এদিকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সাভারের একটি ক্লিনিক থেকে ফারুকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অপর যুবক জনির লাশ স্বজনরা দিনাজপুরের বিরল উপজেলায় নিয়ে যান। এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ দিনাজপুরের বিরল থানায় বার্তা পাঠিয়ে লাশটি উদ্ধার, ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

আশুলিয়া থানার ওসি তারিকুল ইসলাম জানান, একটি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরটি স্বজনরা রাতেই দিনাজপুরের বিরলে নিয়ে গেছেন। সেটি উদ্ধারের জন্য বিরল থানায় বার্তা পাঠিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় রোববার রাতে দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

আরও পড়ুন

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম