Logo
Logo
×

Advertisement

রাজধানী

খেলা দেখে ফেরার পথে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

Advertisement

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম

খেলা দেখে ফেরার পথে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

নিহত মো. রবিউল আলম রাজু ও শাকিবুল হাসান। ফাইল ছবি

Advertisement

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। উত্তরা ১ নম্বর সেক্টরে বড় পর্দায় আর্জেন্টিনার ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। পথে বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারান তারা।

বুধবার দিনগত গভীর রাতে উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসীমউদ্দীন ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে গাড়িচাপায় তারা নিহত হন।

নিহতরা হলেন শাকিবুল হাসান (৪০) ও মো. রবিউল আলম রাজু (৫৮)। শাকিবুল হাসান দৈনিক সংবাদ দিগন্ত এবং রবিউল আলম প্রাণের বাংলাদেশ পত্রিকায় কর্মরত ছিলেন। তারা দুজনই রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, রাজলক্ষ্মী এলাকায় রাস্তার মাঝখানে বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন দুজন পড়ে আছেন। বয়স্ক ব্যক্তি (রবিউল আলম) তখন কোনো সাড়া দিচ্ছিলেন না। অপরজন (শাকিবুল হাসান) জীবিত ছিলেন। পরে কয়েকজন মিলে রিকশায় করে প্রথমে তাদের মহিলা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখান তাদেরকে না রাখায় অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ওই যুবক আরও জানান, শাকিবুল হাসান মৃত্যুর আগে তার মোবাইলের পাসওয়ার্ড বলে দেন। এরপর মোবাইল থেকে তার পরিবারের সদস্যদের ফোন করে কুর্মিটোলা হাসপাতালে আসতে বলা হয়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর যুগান্তরকে বলেন, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে খবর পাই, সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক মারা গেছেন। বর্তমানে তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে দুই সাংবাদিকের মৃত্যুতে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাদের সহকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

আরও পড়ুন

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম