Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিনামূল্যে চশমা পেল ১২৬ দরিদ্র ব্যক্তি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম

বিনামূল্যে চশমা পেল ১২৬ দরিদ্র ব্যক্তি

Advertisement

সাজেদা ফাউন্ডেশন এর আয়োজনে ও রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের সহযোগিতায় শনিবার (১৮ জুলাই) ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশন কর্মসূচিতে আগত অভিভাবকদের ও হাসপাতালে অন্যান্য সেবা গ্রহণকারী রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় ও দৃষ্টিশক্তি উন্নয়নে, প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সাজেদা ফাউন্ডেশন উক্ত ক্যাম্পে ১৫৮ জনের চোখ পরীক্ষা করে ও ১২৬ জনের নিকট দৃষ্টি ত্রুটি চিহ্নিত করে বিনামূল্যে চশমা প্রদান করে। আয়োজিত বিশেষ চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আঃ রাজ্জাক সরকার, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব)। এছাড়া সাজেদা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন তামান্না ফেরদৌস, পরিচালক – ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ডাঃ খাদিম আল দ্বীন, প্রোগ্রাম ম্যানেজার - আরজিআইএল, আমিনুল ইসলাম – ফিল্ড অপারেশন ম্যানেজার সহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

সাজেদা ফাউন্ডেশন ও ভিশিন স্প্রিং এর কারিগরি সহযোগিতায় আর জি আই এল প্রকল্পটি বর্তমানে দেশের ৩০ টি জেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। উল্লেখ্য এই কার্যক্রমের আওতায় এ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮২ হাজার মানুষের ‘প্রেসবায়োপিয়া’ বা নিকট দৃষ্টির ত্রুটি শনাক্ত করে ১ লক্ষ ৫০ হাজার মানুষের মাঝে চশমা বিতরণ করেছে বলে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার উল্লেখ্য করেন ।

উক্ত আয়োজন সম্পর্কে আমন্ত্রিত অতিথি জনাব মোঃ আঃ রাজ্জাক সরকার বলেন, নিকট দৃষ্টি ত্রুটির এত সহজ সমাধান রয়েছে তা জানা ছিল না। প্রকল্পের কার্যক্রমের ধারাবাহিকতার আশাবাদ ব্যক্ত করে, ভবিষতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

খিলগাঁও আনসার সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও আনসার সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণ

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম