Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৩৬ এএম

রাজধানীতে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ফাইল ছবি

Advertisement

রাজধানীতে আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। হাল কা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজকে সর্বনিম্ন হিসেবে রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর কোনো নদীবন্দরের জন্য সতর্কবার্তা জারি করা হয়নি। ফলে কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ২

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ২

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, শাহআলী থানার ওসি প্রত্যাহার

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, শাহআলী থানার ওসি প্রত্যাহার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী, জানাল পুলিশ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী, জানাল পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম