ঢাবির সলিমুল্লাহ হলের ফুটপাত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সলিমুল্লাহ হলের ফুটপাত থেকে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই লিটন আলী জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও ওই নারীর পরিচয় জানা যায়নি। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও পরিচয় নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

