যাত্রাবাড়ীতে রিকশাভ্যানের চাপায় শিশু নিহত
Advertisement
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:৩৫ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় রিকশাভ্যানের চাপায় জুনায়েদ নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকত।
যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু যুগান্তরকে বলেন, নিহত শিশু জুনায়েদ বাসার সামনে খেলাধুলা করার সময় হঠাৎ রাস্তায় চলে আসে। এ সময় মালবোঝাই একটি রিকশাভ্যানের একটি চাকা শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন।

-6a78ce4c0127f.jpg)