Logo
Logo
×

Advertisement

রাজধানী

পুলিশের বিরুদ্ধে অপতথ্য ও গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা: ঢাকা জেলা পুলিশ সুপার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম

পুলিশের বিরুদ্ধে অপতথ্য ও গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা: ঢাকা জেলা পুলিশ সুপার

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশকে নিয়ে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি বলেছেন, পুলিশকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যক্তিগত পেজ এবং দেশে-বিদেশে পরিচালিত তথাকথিত নামধারী সাংবাদিকদের বিভিন্ন প্ল্যাটফর্মে মিথ্যা অপতথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আগে পুলিশের নিম্নপর্যায়ের কোনো কর্মকর্তার পোস্টিং বা কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা হতো। এখন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা মহাপরিদর্শক (আইজিপি) নিয়েও মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যারা এ ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

শামীমা পারভীন বলেন, পুলিশ বাহিনী যদি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে মানুষ কীভাবে নিরাপদে থাকবে? ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশ আবারও ঘুরে দাঁড়িয়েছে। পুলিশ নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে কিছু স্বার্থান্বেষী মহল পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের কেউ পুলিশের ভেতরে গোপনে থেকে, আবার কেউ বাইরে থেকে এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। পুলিশ প্রধানকে নিয়েও বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে।

এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যথেষ্ট উন্নত। মানুষ নিজ নিজ ঘরে নিরাপদে ঘুমাতে পারছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই পুলিশ কর্মকর্তার পদোন্নতি!

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই পুলিশ কর্মকর্তার পদোন্নতি!

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

আরও পড়ুন

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম