Logo
Logo
×

Advertisement

জাতীয়

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে পুলিশ সদরদপ্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে পুলিশ সদরদপ্তর

Advertisement

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। এতে সব মিলিয়ে ১৪ হাজার পদে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। তবে এসব পদে কবে নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তা এখনো নিশ্চিত নয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পুলিশ সদরদপ্তর।

এ বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাই গণমাধ্যমকে জানান, বিষয়টি মাত্রই মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব দ্রুত এ বিষয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর চার হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পৃথক মঞ্জুরি আদেশ জারি করা হয়। উভয় ক্ষেত্রেই পদগুলো রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, চার হাজার এসআই-নিরস্ত্র পদ দশম গ্রেডের। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, এসব পদে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ ১৭তম গ্রেডের। এসব পদে বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।

কনস্টেবল পদে নিয়োগ পেতে প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হওয়ার শর্ত রয়েছে। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা ২৫৯ নম্বর স্মারক অনুযায়ী নিয়োগের যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

অন্যদিকে, এসআই পদগুলো ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ অনুযায়ী পূরণ করা হবে। উভয় পদের ক্ষেত্রেই নিয়োগসংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একযোগে পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি

একযোগে পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি

রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

আরও পড়ুন

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে পুলিশ সদরদপ্তর

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে পুলিশ সদরদপ্তর

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম