Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Advertisement

দেশের ১৪টি জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

পূর্বাভাসে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস

ঢাকায় ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস

সকাল ৯টার মধ্যে ১২ জেলায় ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ১২ জেলায় ঝড়ের শঙ্কা

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস

আরও পড়ুন

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে পুলিশ সদরদপ্তর

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে পুলিশ সদরদপ্তর

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম