Logo
Logo
×

Advertisement

রাজধানী

মগবাজারে ভবনে আগুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

মগবাজারে ভবনে আগুন

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মগবাজারের ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার খবর পেয়েছেন তারা।

তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে শুধু ধোঁয়া দেখা যাওয়ার কথা জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে তিনটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। একই সঙ্গে এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আগুনের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কি না—এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আরও পড়ুন

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম