Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীর কুড়িলে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ

Advertisement

Icon

ভাটারা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

রাজধানীর কুড়িলে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ

খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

রাজধানীর কুড়িলে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারবাহী একটি প্রাইভেট কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে কুড়িলের জমজ রোডসংলগ্ন প্রগতি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন হিরা যুগান্তরকে বলেন, ভোর ৫টার দিকে একটি প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়ির পাশে থাকা চালক আগুন নেভানোর জন্য ছুটাছুটি করতে থাকেন। তবে ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা আগুন না নিভিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

পরে আশপাশের লোকজন নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে প্রগতি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. মাসুম বিল্লাহকে কয়েক দফা মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন যুগান্তরকে বলেন, কুড়িলের জমজ রোডের পাশে প্রগতি ফিলিং স্টেশনে ভোরে একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফিলিং স্টেশনের লোকজন সেখান থেকে চলে গিয়েছিলেন। আমরা তাদের কাউকে ঘটনাস্থলে পাইনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

আরও পড়ুন

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম