Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক কারাগারে

Advertisement

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৩ এএম

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক কারাগারে

ফাইল ছবি

Advertisement

রাজধানীর ডেমরায় ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. সাইফুল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জনতার হাতে আটক ওই ডাম্পারের চালক মো. শাহ আলমকে (৩৫) গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। 

সোমবার (১৭ আগস্ট) বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে রোববার দিনগত রাত ১২টার দিকে ডেমরার বাওয়ানী জুট মিল সংলগ্ন পুকুর পাড় ট্রাফিক বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই ডাম্পারের হেলপার মো. রফিক (৫০) পলাতক রয়েছে।

নিহত সাইফুল নরসিংদী জেলার মাধবদী থানার বিরামপুর পশ্চিমপাড়া গ্রামের মো. সুলতান উদ্দীনের ছেলে।  

এ ঘটনায় সোমবার ডেমরা থানায় চালক শাহ আলম ও হেলপার রফিকের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা মোছা. সুলতানা বেগম। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, নিহত সাইফুল বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে ঢাকায় এসেছিলেন। রোববার দিনগত রাত ১২টার দিকে সাইফুল তার মোটরসাইকেলযোগে স্টাফ কোয়ার্টার যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা ওই ডাম্পার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

আরও পড়ুন

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম