Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢামেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

Advertisement

নির্বাচন ছাড়াই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কে-৭৮ ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের কমিটি করা হয়েছে। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে এই কমিটির অন্তত ১২ জনের নাম ঢামেক শাখা ছাত্রলীগের কমিটিতে ছিল বলে তথ্য পাওয়া গেছে। বুধবার রাতে কমিটির তালিকা প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে ডা. মো. রুহুল আমিন বিশ্বাসকে। সহসভাপতি ডা. তাজিয়া ইসলাম তৈশী, সাধারণ সম্পাদক ডা. ইফতেখার আলম ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আনিসুজ্জামান শিপন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ডা. তাহসিন রহমানকে। এছাড়া অর্থ সম্পাদক ডা. তৌফিকুল ইসলাম আলভী, দপ্তর সম্পাদক ডা. মহিউদ্দীন আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মো. শাহারুল ইসলাম সাকিব, ক্রীড়াবিষয়ক সম্পাদক ডা. পুলহ রায় এবং যোগাযোগ সম্পাদক ডা. মির্জা সাইফুর রহমানসহ আরও কয়েকজন রয়েছেন।

শাখা ছাত্রলীগের ২০২২ সালের কমিটির নথিতে দেখা যায়, নতুন কমিটির সহসভাপতি তাজিয়া ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, অর্থ সম্পাদক তৌফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পুলহ রায়, যোগাযোগ সম্পাদক সাইফুর রহমান, প্রচার সম্পাদক শাহারুল ইসলাম সাকিবসহ অন্তত ১২ জনের নাম ওই কমিটিতে ছিল।

রুহুল আমিন বিশ্বাসের বিরুদ্ধে কমিউনিটি মেডিসিনের স্টাডি ট্যুরের কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন সহপাঠীরা। আনিসুজ্জামান শিপনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

নির্বাচন ছাড়াই কমিটি গঠন : ৫ আগস্টের পরও ঢামেকের বিভিন্ন ক্লাবসহ ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হচ্ছিল। তবে কে-৭৮ ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের ক্ষেত্রে নির্বাচনের আগেই কমিটি ঘোষণা করা হয়েছে। একাধিক ইন্টার্ন চিকিৎসক যুগান্তরকে বলেন, মতামত যাচাই না করে সংগঠনের নাম পরিবর্তন করা হয়েছে। নির্বাচন ছাড়াই সর্বশেষ কমিটিও গঠন করা হয়েছে। তবে এসব বিষয়ে তারা কাউকে কিছু জানায়নি। বর্তমান কমিটি ছাত্রদলের মদদপুষ্ট।

অভিযোগের বিষয়ে কমিটির সভাপতি রুহুল আমিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইফতেখার আলম ইফতির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম