Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

Advertisement

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা এক বন্দিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মৃত ঘোষণা করা হয়েছে।  

এই কারাবন্দির নাম মো. রফিকুল ইসলাম (৫৪)। তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বাবার নাম মো. রজব আলী।

কারাগার কর্তৃপক্ষ বলছে, রফিকুল কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ অবস্থায় তাকে আজ সকালে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্র বলছে, রফিকুলকে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত হবে। এ জন্য মরদেহ কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আলী আকবর মণ্ডল (৬৭) নামের এক কারাবন্দি মারা যান। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

এর আগের দিন ৬ সেপ্টেম্বর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে ঢামেক হাসপাতালে তিনজন কারাবন্দির মৃত্যু হয়েছিল। তাদেরও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছিল। তারা হলেন- আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

ঢামেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম