ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে হাসপাতালটির পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢামেক হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।
এতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনাসদরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে ঢামেক হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ এবং বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
