Logo
Logo
×

Advertisement

রাজধানী

মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। ছবি: যুগান্তর

Advertisement

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে এই সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি সম্পর্কে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। সার্বিক পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।

এদিকে পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য ইতোমধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। তবুও শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। দুপুর আড়াইটার দিকে ১০ নম্বর গোলচত্বর থেকে সরে শ্রমিকদের একটি অংশ মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় যায়। পরবর্তীতে বেলা ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ঘটে। একপর্যায়ে হিমালয় গার্মেন্টস ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালানো হয়। এরপর বিকাল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানাতেও ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

জেন-জি বিক্ষোভে উত্তাল আরেক দেশ

জেন-জি বিক্ষোভে উত্তাল আরেক দেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ

ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ

ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নামছে বিরোধী জোট

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নামছে বিরোধী জোট

আরও পড়ুন

ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ

ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ

মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম