Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নামছে বিরোধী জোট

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নামছে বিরোধী জোট

ছবি- সংগৃহীত

Advertisement

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার (১ অক্টোবর) দিল্লিতে বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে কংগ্রেসের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা। এদিকে কর্মসূচি ঘিরে রাজধানীর রামলীলা ময়দান ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সমাবেশকে কেন্দ্র করে ঐতিহাসিক রামলীলা ময়দানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে দিল্লি পুলিশ। প্রায় ১২ একর এলাকাজুড়ে বিস্তৃত ময়দান ও আশপাশের স্থানে বসানো হয়েছে ২০০ থেকে ২৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা। নজরদারির জন্য ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মুখ শনাক্তকরণ প্রযুক্তিও। ক্যামেরার মাধ্যমে পাওয়া সব তথ্য পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ।

দিল্লি পুলিশ সূত্র জানায়, সমাবেশের নিরাপত্তায় প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যরাও। পুরো ময়দানকে ভাগ করা হয়েছে ১৪টি নিরাপত্তা অঞ্চলে। প্রতিটি অঞ্চলের দায়িত্বে থাকবেন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা।   

সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশপথে তল্লাশি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ময়দানের আটটি প্রবেশপথের মধ্যে সাধারণ মানুষের জন্য খোলা রাখা হবে মাত্র তিনটি। প্রবেশের আগে দুই দফা তল্লাশির মুখে পড়তে হবে অংশগ্রহণকারীদের। এ ছাড়া বিভিন্ন স্থানে বসানো হচ্ছে ধাতব শনাক্তকরণ যন্ত্র এবং ব্যাগ পরীক্ষার ব্যবস্থা। জরুরি পরিস্থিতিতে দ্রুত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিকল্প পথও প্রস্তুত রাখা হয়েছে।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামীকাল দুপুর ১২টায় কর্মসূচি শুরু হবে। মিন্টো রোড ও কনট প্লেসের সংযোগস্থল থেকে বিরোধীদের একটি মিছিল রামলীলা ময়দানের উদ্দেশে যাত্রা করবে। পরে সেখানে সমাবেশে অংশ নেবেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং নির্বাচনি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তবে সমাবেশ আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে পুলিশ। নির্দেশনা অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। নির্ধারিত সময়ের পর ময়দানে অবস্থান করা যাবে না। এ ছাড়া অন্য কোনো স্থানের দিকে মিছিল নিয়ে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। সমাবেশে অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, পানীয় জল এবং নারীদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে আয়োজকদের।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ সমাবেশকে ঘিরে দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। সব মিলিয়ে বিরোধীদের এ শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি সতর্কতা জারি রয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: রবি

ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: রবি

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে

পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

‘ছোট ভাই মনে করে মাফ করে দিন’, দিলজিৎকে দীপকে

‘ছোট ভাই মনে করে মাফ করে দিন’, দিলজিৎকে দীপকে

সাফে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে ভারত

সাফে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে ভারত

বেতন ১০ হাজার, ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার কোটি!

বেতন ১০ হাজার, ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার কোটি!

আরও পড়ুন

আল জাজিরার এক্সপ্লেইনার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার?

দ্য ইকোনমিস্ট-এর বিশ্লেষণ ২৫ বছরের শাসনে ভারতকে কতটা বদলাতে পারলেন মোদি?

২৫ বছরের শাসনে ভারতকে কতটা বদলাতে পারলেন মোদি?

যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে ইরানের ২০০ কোটি ডলারের সামরিক আমদানি

যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে ইরানের ২০০ কোটি ডলারের সামরিক আমদানি

আল-জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন কেন চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর লড়াইয়ে নেমেছে?

যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন কেন চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর লড়াইয়ে নেমেছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম