Logo
Logo
×

Advertisement

রাজধানী

‘মক্কা-মদিনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ এএম

‘মক্কা-মদিনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু’

Advertisement

পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীকে (সা.) লক্ষ্য করে হামলা ও আগ্রাসনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও তাদের যুবসংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।

শুক্রবার (২ অক্টোবর) কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণের ব্যবস্থাপনায় রাজধানীর বংশালের নর্থ সাউথ রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, ‘মক্কা-মদিনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু। এর ওপর হামলা মানে সমগ্র মুসলিম উম্মাহর ওপর আঘাত। আমরা ইয়েমেনের হুথিদের এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, মক্কা-মদিনার নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় সৌদি সরকারের যেকোনো পদক্ষেপের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।

জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম বলেন, ‘ইরানের পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে আমরা মনে করি। এখন মক্কা-মদিনাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের নেতৃত্বে বাংলাদেশের মানুষ সব সময় সৌদি আরবের পাশে থাকবে।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জমঈয়তের সহ-সভাপতি মুহাম্মদ আওলাদ হোসেন, সহ-সভাপতি শায়খ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, যুগ্ম সেক্রেটারি জেনারেল শায়খ ড. মুজাফফর বিন মহসিন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মো. আকমল হোসেন, কেন্দ্রীয় দাওয়াহ বিভাগের সহযোগী সেক্রেটারি শায়খ ইসহাক এরশাদ মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি শায়খ শামসুল হক শিবলী, উপদেষ্টা শায়খ হোসাইন বিন সোহরাব মাদানী ও শায়খ আবু হানিফ মাদানী।

এ ছাড়া জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খ আব্দুল্লাহিল হাদী, ঢাকা মহানগর দক্ষিণের শুব্বান বিষয়ক সেক্রেটারি হাফেজ ওয়াসিম উদ্দীন সজীব এবং ঢাকা মহানগর দক্ষিণ শুব্বানের সভাপতি শায়খ আল-আমীন মাদানীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে একই দিনে দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও জমঈয়তে আহলে হাদীস ও শুব্বানের উদ্যোগে কর্মসূচি পালিত হয়।

এ সময় বিভিন্ন মসজিদের জুমার খুতবায় পবিত্র মক্কা-মদিনার মর্যাদা ও নিরাপত্তা রক্ষা, মুসলমানদের করণীয় এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘মক্কা-মদিনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু’

‘মক্কা-মদিনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু’

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম