রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রিপন মণ্ডল।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া।
তিনি বলেন, গত শনিবার রাতে মিরপুর-১ নম্বরে একটি বাচ্চা মেয়েকে নির্মমভাবে নির্যাতন করা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই পথশিশুকে মারধরের একটি ভিডিও রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে এটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন প্রবাসী এক সাংবাদিক।
ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অপরাধে মিরপুর এলাকার কোনো এক মার্কেটের নিরাপত্তাকর্মী পশুর মতো পেটাচ্ছে একজন মেয়ে পথশিশুকে। পথচারীদের একজন থামাতে উদ্যত হলে, পাশ থেকে একজনকে তাকে বাধা দিতে এগিয়ে যেতে দেখা যায়।
তিনি বলেন, এ ধরনের পৈশাচিক ঘটনা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না। অপরাধ যাই হোক না কেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করাই একমাত্র উপায়, কোনোভাবেই তাকে নির্যাতন করার সুযোগ নেই।
