Logo
Logo
×

Advertisement

রাজধানী

গুলিস্তানে ৩১৬ চোরাই মোবাইলসহ গ্রেফতার ১৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

গুলিস্তানে ৩১৬ চোরাই মোবাইলসহ গ্রেফতার ১৩

সংগৃহীত ছবি

Advertisement

রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ৩১৬টি চোরাই মোবাইল ফোন, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল ফোনের সরঞ্জামসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন মো. কাউসার হোসেন (২৭), তানভীর হাসান (২৩), মো. সাগর (৩২), মো. শামীম (২৯), মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. নূর আল হোসেন (৩২), মো. দুলাল (৪৫), মো. জাহিদ হোসেন (২৯), মো. লিটন (১৮), মো. রাজিন (১৯), ওমর ফারুক (২৯), মো. কাউসার ইসলাম (১৯) ও এক শিশু। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড়সংলগ্ন বিবিসিএল অফিসের বিপরীত পাশের ফুটপাতে অভিযান চালানো হয়। এ সময় চোরাই মোবাইল ফোন, ট্যাব ও অ্যাকসেসরিজসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিসি আকতার হোসেন বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করত। পরে এসব চোরাই মোবাইল গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড়সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে কেনাবেচা করত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিমানবন্দরে ‘ফায়ার-২০২৬’ জরুরি মহড়া

বিমানবন্দরে ‘ফায়ার-২০২৬’ জরুরি মহড়া

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম