Logo
Logo
×

Advertisement

রাজধানী

‎শহরের মঞ্চে পুঁথি সন্ধ্যা

Advertisement

Icon

‎সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম

‎শহরের মঞ্চে পুঁথি সন্ধ্যা

Advertisement

‎একসময় সন্ধ্যা নামলেই গ্রামের উঠানে বসত পুঁথিপাঠের আসর। সারাদিনের কাজ শেষে মানুষ জড়ো হতেন। কুপি-হারিকেনের আলোয় পুঁথিপাঠকের কণ্ঠে ছন্দ, সুর আর গল্পের মেলবন্ধনে মুগ্ধ হতেন শ্রোতারা।

পুঁথির কাহিনীতে ফুটে উঠত প্রেম-বিরহ, বীরত্ব, ধর্মীয় বিশ্বাস ও মানুষের জীবনসংগ্রাম। সময়ের পরিবর্তনে সেই আসর আজ অনেকটাই হারিয়ে গেছে। টেলিভিশন, স্মার্টফোন ও ইন্টারনেটের বিস্তারে বদলে গেছে মানুষের বিনোদনের ধরন। তবু লোকসংস্কৃতির সেই পুরোনো ধারাকে ফিরিয়ে আনার চেষ্টা থেমে নেই।

‎বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয় ‘পুঁথিপাঠের আসর’। বাগেরহাট থিয়েটারের ৪৯ বছরে পদার্পণ উপলক্ষে পুঁথি পাঠ করে সাংস্কৃতিক সংগঠন শব্দকল্পদ্রুম। লৌকিক বাংলার এই আয়োজন পরিচালনা করেন নাজমুল আহসান। 

‎শহরের মঞ্চে গ্রামবাংলার আবহ তুলে ধরে পুঁথিপাঠের মধ্য দিয়ে দর্শকদের সামনে হাজির করা হয় হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতির এক পরিচিত অধ্যায়।

‎পুঁথি পাঠে ময়মনসিংহ-গীতিকার অংশ বিশেষ মার্কসুল ইসলামের একুশ ও স্বাধীনতার পুঁথি, কবি কালের লিখনের মাতৃভাষার পুঁথি, ফয়জুল আলম পাপ্পুর মুক্তিযুদ্ধের পুঁথি, তামান্না সারোয়ারের ‘নীপার ষড়যন্ত্রের পুঁথি’ এবং কবি রুদ্র মুহম্মাদ শহিদুল্লাহর ‘রাস্তায় কবিতা’ সুরে ছন্দে তুলে ধরে হয়।

‎শব্দকল্পদ্রুমের শিল্পীদের মধ্যে ছিলেন ফাওজিয়া আনজুম ইলনা, কাজী আরিশা আফসান, অনীশ চালি অভীর, ওয়াজিহা আনজুম লিয়ানা, আদিবা হোসেন, আয়াত হাসান মেহর, মেহরিমা নওশী, নুওয়াইরাহ রশিদ খাঁদি, কৃতিকা জোয়াদ্দার, ঐন্দ্রিলা মণ্ডল, আফিয়া ইবজা নাবিয়া, মৌলিনা, সৌভিক প্রণম রায় কাব্য, উর্বী বিভামিত রায়, পিদিম বিনতে শাহিন, পারমিতা মাহবুব আরিশা, প্রত্যাশা বিনতে শাহিন, ইউসরা অনুভূত, মিমহা বিনতে মনির, হীরা আক্তার, ফারহানা মিতু, নিলুফা ইয়াসমিন নীলা, তুষার কান্তি রায়, লায়লা আক্তার, লুনা আফরোজা ও নাজমুল আহসান।

‎লোকজ জীবনের আখ্যান

‎পুঁথি বাংলা লোকসাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদ। একসময় গ্রামীণ জনপদে হাতে লেখা পুঁথি ছিল জ্ঞান ও বিনোদনের অন্যতম মাধ্যম। নির্দিষ্ট সুর, তাল ও ছন্দে পুঁথি পাঠ করা হতো। পাঠকের কণ্ঠের ওঠানামা, কাহিনির নাটকীয়তা এবং ছন্দের মাধুর্য শ্রোতাদের আকৃষ্ট করত। উঠানে পাটি বিছিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই একসঙ্গে বসে শুনতেন সেই আখ্যান।

‎বাংলা পুঁথি সাহিত্যের উল্লেখযোগ্য নিদর্শন ফকির গরীবুল্লাহর ‘আমির হামজা’। আরবি-ফারসি কাহিনীর সঙ্গে বাংলা ভাষা ও লোকজ বর্ণনাভঙ্গির সংযোগ এ সাহিত্যের একটি বৈশিষ্ট্য। কারবালার ঘটনা, ইউসুফ-জুলেখার কাহিনী কিংবা হাতেমতাইয়ের বীরত্বের আখ্যান একসময় গ্রামীণ মানুষের কাছে ছিল পরিচিত। এসব কাহিনী বিনোদনের পাশাপাশি মানুষের বিশ্বাস, নৈতিকতা ও জীবনবোধের নানা দিক তুলে ধরত।

‎পুঁথি সংগ্রহ ও সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গবেষক ও সংগ্রাহকেরা। আবদুল করিম সাহিত্যবিশারদের মতো সংগ্রাহকদের প্রচেষ্টায় বাংলা সাহিত্যের বহু প্রাচীন নিদর্শন সংরক্ষিত হয়েছে। পুঁথি তাই কেবল সাহিত্যচর্চার উপাদান নয়; বাংলার সামাজিক ইতিহাস, ভাষার বিবর্তন ও লোকজ জীবন বোঝারও গুরুত্বপূর্ণ সূত্র।

‎শিল্পকলা একাডেমির মঞ্চে পুঁথিপাঠের আয়োজন সেই ঐতিহ্যকে নতুন করে সামনে আনার প্রয়াস এমনটাই বলেছেন আয়োজকেরা। তাদের ভাষ্য, নতুন প্রজন্মের কাছে পুঁথিপাঠের পরিচয় তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে এক দিনের আয়োজন দিয়ে এ ধারাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত চর্চা, নতুন পাঠক তৈরি, পুরোনো পুঁথি সংগ্রহ ও সংরক্ষণ এবং সাংস্কৃতিক উৎসবে পুঁথিপাঠকে নিয়মিত জায়গা দেওয়া।

‎বাগেরহাট থিয়েটার আয়োজিত এ আসর তাই কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি বাংলার শিকড়ের দিকে ফিরে তাকানোর উপলক্ষ বলে মনে করেন নাজমুল আহসান। তিনি বলেন,

 আধুনিকতার সঙ্গে এগিয়ে চলার পাশাপাশি নিজেদের লোকঐতিহ্যও বাঁচিয়ে রাখা জরুরি। কারণ পুঁথির পাতায় জমে থাকা আখ্যানগুলো হারিয়ে গেলে হারাবে বাঙালির সাংস্কৃতিক পরিচয়েরও মূল্যবান একটি অংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা  ‎

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা ‎

উত্তরায় মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

উত্তরায় মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আরও পড়ুন

‎শহরের মঞ্চে পুঁথি সন্ধ্যা

‎শহরের মঞ্চে পুঁথি সন্ধ্যা

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা ‎

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা  ‎

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম