Logo
Logo
×

Advertisement

রাজধানী

স্ত্রী ডিভোর্স দিতে চাওয়ায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

স্ত্রী ডিভোর্স দিতে চাওয়ায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

Advertisement

রাজধানীর চকবাজার থানার লালবাগ পোস্তা পুলিশ ফাঁড়ির গলির একটি বাসায় স্ত্রী ডিভোর্স দিতে চাওয়ায় স্বামী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। দগ্ধের নাম মো. শাহাদত (৩২)। মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় শাহাদতকে উদ্ধার করে তাৎক্ষণিক দুই ব্যক্তি ঢামেক বার্ন ইউনিটে নিয়ে আসলে ঔষধ কেনার কথা বলে বাহিরে এসে তারাও চলে যায়। তারা আর হাসপাতালে ফিরেনি বলে জানিয়েছেন ক্যাম্প পুলিশ ও ডিউটিরত চিকিৎসকরা।

দগ্ধ শাহাদত জানিয়েছেন, সে শ্বশুরবাড়িতেই থাকে। তার স্ত্রীর জেসমিন বেগম তাকে ডিভোর্স দিতে চেয়েছে সে কারণে সে নিজে নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানিয়েছেন তার শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিউতে নেওয়ার প্রস্তুতি চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন দগ্ধ যুবক ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট চকবাজার থানায় অবগত করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বনানী মাঠে জমকালো আয়োজনে শারদোৎসব ১৪৩৩-এর মহাষষ্ঠী ও ‘জলজ’ থিম উন্মোচন

বনানী মাঠে জমকালো আয়োজনে শারদোৎসব ১৪৩৩-এর মহাষষ্ঠী ও ‘জলজ’ থিম উন্মোচন

স্ত্রী ডিভোর্স দিতে চাওয়ায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

স্ত্রী ডিভোর্স দিতে চাওয়ায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম