Logo
Logo
×

Advertisement

রাজধানী

বনানী মাঠে জমকালো আয়োজনে শারদোৎসব ১৪৩৩-এর মহাষষ্ঠী ও ‘জলজ’ থিম উন্মোচন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ এএম

বনানী মাঠে জমকালো আয়োজনে শারদোৎসব ১৪৩৩-এর মহাষষ্ঠী ও ‘জলজ’ থিম উন্মোচন

Advertisement

শারদীয় দুর্গোউৎসবের আনন্দ ও সৌহার্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে বনানী কামাল আতাতুর্ক পার্কে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শারদোৎসব ১৪৩৩। 

শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের আইন-কানুন কেউ কাউকে সম্প্রদায় বলে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সিটিজেন, সবাই সমান অধিকারের অধিকারী।

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা দেন গুলশান-বনানী পূজা কমিটির সভাপতি অলক সাহা এবং সাধারণ সম্পাদক বিনয় রায়সহ, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন বিদেশি মিশনের কমিশনার, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিগণ।

এবারের পূজার মূল আকর্ষণ হলো নান্দনিক থিম ‘জলজ’। উদ্বোধনী সন্ধ্যায় ফাউন্ডেশনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রেচেল পেরিস ও তার দল এবং সংগীত পরিবেশন করেন রণু কর্মকার, জয়ন্ত আচার্য, রোকসানা মমতাজ, বিমান বিশ্বাস প্রমুখ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এবারের পুজোয় ধর্ম-বর্ণ নির্বিশেষে লাখো মানুষের সমাগম ঘটবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বনানী মাঠে জমকালো আয়োজনে শারদোৎসব ১৪৩৩-এর মহাষষ্ঠী ও ‘জলজ’ থিম উন্মোচন

বনানী মাঠে জমকালো আয়োজনে শারদোৎসব ১৪৩৩-এর মহাষষ্ঠী ও ‘জলজ’ থিম উন্মোচন

স্ত্রী ডিভোর্স দিতে চাওয়ায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

স্ত্রী ডিভোর্স দিতে চাওয়ায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম