Logo
Logo
×

Advertisement

রাজধানী

মুয়াজের ছোট্ট শরীরে আবারও ক্যানসার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

মুয়াজের ছোট্ট শরীরে আবারও ক্যানসার

ছবি: যুগান্তর

Advertisement

মাত্র আড়াই বছর বয়সে মুহাম্মাদ মুয়াজ আব্দুল্লাহর শরীরে বাসা বাঁধে মরণব্যাধী ক্যান্সার। বিবেকবান মানুষের সহায়তায় সেই ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠে মুয়াজ।

সেই দু:সহ যন্ত্রণা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও তার শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যানসার। এবার তার যুদ্ধটা আরও বেশি। উন্নত চিকিৎসার জন্য তার প্রয়োজন প্রায় সোয়া কোটি টাকা। ওই টাকা যোগানের সামর্থ্য নেই মুয়াজের পরিবারের।

দেশের বিবেকবান মানুষের দিকে তাকিয়ে আছে তারা। মুয়াজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী জুলকারনাইন রাদের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র আড়াই বছর বয়সে মুয়াজ প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়। দীর্ঘ দেড় বছরের লড়াই, ৮ সাইকেল কেমোথেরাপি, ৩৯ সেশন রেডিওথেরাপি এবং ৬টি অস্ত্রোপচারের পর—সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় সে ক্যানসারকে পরাস্ত করতে পেরেছিল।

বাবা জুলকারনাইন রাদ বলেন, আমরা ভেবেছিলাম মুয়াজের জীবন এবার স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠবে। কিন্তু নিদারুণ বাস্তবতা তাকে আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।

সম্প্রতি মুয়াজের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া ও জ্বর দেখা দিলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার হিমোগ্লোবিন ৫.৮, প্লাটিলেট ১০ হাজার এবং ডব্লিউবিসি ১.৫ লাখ পাওয়া যায়। পরবর্তী সময়ে বোন ম্যারো পরীক্ষা, জিনগত বিশ্লেষণ পরীক্ষা (Next-Generation Sequencing বা NGS), ক্রোমোজোম পরীক্ষা (Karyotyping), মস্তিষ্কের এমআরআই পরীক্ষা (MRI – Brain) ও টিস্যু পরীক্ষাসহ (Histopathology) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পরে। তারপর বোন ম্যারো পরীক্ষা, NGS, Keryo typing, MRI (Brain),  হিস্টোপ্যাথলজিসহ রক্তের অন্যান্য পরীক্ষা করে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ চলতে থাকায় প্রাথমিক অবস্থায় জটিল এ চিকিৎসার দায়িত্ব নিতে কেউ রাজি হয়নি। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মুয়াজের চিকিৎসায় এরইমধ্যে BFM 2004 প্রোটোকল অনুযায়ী কেমোথেরাপি শুরু করা হয়েছে।

এই চিকিৎসা পদ্ধতিতে ৫টি ইন্ডাকশন বা কেমোথেরাপি সাইকেলের প্রয়োজন হয়, যার মধ্যে প্রথম সাইকেলটি এখন চলছে। শুধু এই অংশের হাসপাতাল খরচই আনুমানিক ৭৫ লাখ টাকা। এরপর ক্যানসারকে শরীর থেকে পুরোপুরি নির্মূল করতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। এর জন্য মুয়াজকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যেতে হবে, যেখানে অন্ততপক্ষে আরও ৫০ লাখ টাকা ব্যয় হবে। সব মিলিয়ে এই দীর্ঘ ও জটিল চিকিৎসার জন্য আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকার মতো প্রয়োজন।

এই বিপুল অর্থের জোগান দেওয়া শিশুটির পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই ছোট্ট শিশুর চিকিৎসা সহায়তার জন্য মানবিক সহযোগিতার প্রয়োজন। তাই তার এই জীবন যুদ্ধে দেশবাসীকে পাশে চায় তার পরিবার।

মুয়াজের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর তথ্য

Dutch-Bangla Bank PLC
Account Name: K. M. ZULKERNINE 
Account No: 2551580020269
Branch: Panthapath
Routing No: 090270424
SWIFT: DBBLBDDH

BRAC Bank PLC
Account Name: K.M. ZULKERNINE
Account No: 1082583500001
Branch: Gulshan Branch
Routing No: 060261726
SWIFT: BRAKBDDH

Mutual Trust Bank PLC
Account Name: K.M. ZULKERNINE
Account No: 1311004548413
Branch: Tejgaon
Routing No: 145264480
SWIFT: MTBLBDDH

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত শর্মিলা, কেন?

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত শর্মিলা, কেন?

ত্বকেই প্রথম লক্ষণ দেখা দিতে পারে ব্রেস্ট ক্যানসারের, বুঝবেন কীভাবে?

ত্বকেই প্রথম লক্ষণ দেখা দিতে পারে ব্রেস্ট ক্যানসারের, বুঝবেন কীভাবে?

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি কি বেশি? যা বলছে গবেষণা

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি কি বেশি? যা বলছে গবেষণা

ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

আরও পড়ুন

মুয়াজের ছোট্ট শরীরে আবারও ক্যানসার

মুয়াজের ছোট্ট শরীরে আবারও ক্যানসার

প্রি-পেইড গ্রাহকদের জরুরি নির্দেশনা ডেসকোর

প্রি-পেইড গ্রাহকদের জরুরি নির্দেশনা ডেসকোর

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম