প্রি-পেইড গ্রাহকদের জরুরি নির্দেশনা ডেসকোর
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শারদীয় দুর্গাপূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জ করতে অনুরোধ করেছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।
শনিবার (১৭ অক্টোবর) ডেসকো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটিকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর প্রি-পেইড গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করা হচ্ছে।
এছাড়াও যে কোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতেও অনুরোধ করেছে ডেসকো কর্তৃপক্ষ।
