Logo
Logo
×

Advertisement

জাতীয়

সভায় বিমানমন্ত্রী

বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

এ সময় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিমানমন্ত্রী।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বানানো তথ্য ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে-এমন অভিযোগ তুলে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সাইবার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ও বট বাহিনীর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত সংসদ সদস্যদের সংবর্ধনা, চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিমানমন্ত্রী।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেওয়া কোনো সরকারের পুনঃপ্রতিষ্ঠার নজির পৃথিবীর ইতিহাসে নেই।

বিমানমন্ত্রী সতর্ক করে বলেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো চক্রান্ত হলে জনগণ কঠোরভাবে তা রুখে দাঁড়াবে।

দেশের ভঙ্গুর অবস্থা পুনর্গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির তালুকদার শামীম ও ড. নিলোফার চৌধুরী মনি। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আরও পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: স্বপন

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: স্বপন

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সভায় বিমানমন্ত্রী বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম