Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডেঙ্গু প্রতিরোধে ১০০ পরিবারকে মশারি দিলেন যুবদল নেতা স্বপন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ১০০ পরিবারকে মশারি দিলেন যুবদল নেতা স্বপন

Advertisement

ডেঙ্গুর ঝুঁকি থেকে অসহায় পরিবারগুলোকে সুরক্ষা দিতে রাজধানীর তেজগাঁওয়ে ১০০ পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন।

সোমবার দুপুরে তেজগাঁও থানার হামদর্দ গলিতে এ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অসহায় পরিবারের সদস্যদের হাতে মশারি তুলে দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং মশাবাহিত রোগের ঝুঁকি থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় মনিরুল ইসলাম স্বপন বলেন, ডেঙ্গু এখন জনস্বাস্থ্যের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে নিম্ন আয়ের ও অসহায় পরিবারগুলো ডেঙ্গুর ঝুঁকিতে বেশি থাকে। অনেক পরিবারের পক্ষে প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী সংগ্রহ করা কঠিন। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঘুমানোর সময় মশারি ব্যবহার, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

আরও পড়ুন

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

দুর্গাপূজায় যাত্রীসেবা নিশ্চিতে সদরঘাটে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

দুর্গাপূজায় যাত্রীসেবা নিশ্চিতে সদরঘাটে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

ইশরাকের সেই জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

ইশরাকের সেই জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

মানুষ খুন-গুম করে পালানো ফ্যাসিস্টদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

মানুষ খুন-গুম করে পালানো ফ্যাসিস্টদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম