Logo
Logo
×

Advertisement

রাজধানী

দুর্গাপূজায় যাত্রীসেবা নিশ্চিতে সদরঘাটে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

দুর্গাপূজায় যাত্রীসেবা নিশ্চিতে সদরঘাটে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী মানুষের নৌযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল পরিদর্শনকালে তিনি যাত্রীসেবার মান, লঞ্চের ফিটনেস, যাত্রী ধারণক্ষমতা, পন্টুন ও কন্ট্রোল রুমের কার্যক্রম পর্যালোচনা করেন।

এ সময় প্রতিমন্ত্রী লঞ্চমালিক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ উৎসব। এ সময়ে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সনাতন ধর্মাবলম্বীসহ সব নৌযাত্রীর নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সদরঘাটে যাতে অতিরিক্ত যাত্রী বহন ও কোনো ধরনের হয়রানির ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। ঈদের মতো করেই এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে পূজার ছুটিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যেতে সদরঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর বিশেষ দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

অব্যবস্থাপনা বা দুর্ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই: নৌ প্রতিমন্ত্রী

অব্যবস্থাপনা বা দুর্ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই: নৌ প্রতিমন্ত্রী

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার: সেতুমন্ত্রী

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার: সেতুমন্ত্রী

১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী

১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী

এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে: নৌ পরিবহণ প্রতিমন্ত্রী

এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে: নৌ পরিবহণ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

দুর্গাপূজায় যাত্রীসেবা নিশ্চিতে সদরঘাটে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

দুর্গাপূজায় যাত্রীসেবা নিশ্চিতে সদরঘাটে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

ইশরাকের সেই জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

ইশরাকের সেই জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

মানুষ খুন-গুম করে পালানো ফ্যাসিস্টদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

মানুষ খুন-গুম করে পালানো ফ্যাসিস্টদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম