Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অব্যবস্থাপনা বা দুর্ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই: নৌ প্রতিমন্ত্রী

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:০১ পিএম

অব্যবস্থাপনা বা দুর্ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই: নৌ প্রতিমন্ত্রী

পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

Advertisement

কোনো প্রতিষ্ঠানে অব্যবস্থাপনা বা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এখন থেকে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না; যেখানে যে কর্মকর্তা দায়িত্বে থাকবেন, সেখানে কোনো অনিয়ম বা দুর্ঘটনা ঘটলে তার বিরুদ্ধেই প্রথমে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অতীতে অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা দায় এড়িয়ে নিচের স্তরের কর্মচারীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছেন। তবে ভবিষ্যতে এ ধরনের সুযোগ থাকবে না।  কোনো ঘটনা ঘটলে তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে সরকারের প্রস্তুতির বিষয়েও কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।  তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাত্রীরা যেন স্বস্তিতে বাড়ি যেতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

আরও পড়ুন

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম