Logo
Logo
×

Advertisement

জাতীয়

১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম

১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী

সংসদে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান।

Advertisement

বিরোধী দলের কঠোর সমালোচনা করে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান বলেছেন, ওয়ান ইলেভেনের সরকারকে তখন সেনাসমর্থিত সরকার হিসেবে চিনতো। আর বিগত ১৮ মাসের যে অন্তর্বর্তী সরকারটি ছিল, তা মূলত আজকের বিরোধীদলীয় নেতারা তথা জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সরকার হিসেবে সবাই জানতো। সেই সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে বিশেষ সুবিধা বা আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে সেই সুবিধা না থাকাতেই তাদের মধ্যে তীব্র অস্থিরতা ও অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে। 

রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে তিনি এমন মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বক্তব্যের সূত্র ধরে রাজীব হাসান বলেন, আগে যারা যখন খুশি প্রধান উপদেষ্টার বেডরুম কিংবা সচিবের রুমে ঢুকে যেতেন। এখন সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিরোধী শিবিরের নেতারা সংসদসহ বিভিন্ন জায়গায় অস্থিরতা প্রদর্শন করছেন।

জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া তথ্যের কঠোর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। 

তিনি প্রশ্ন তোলেন, যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১৪০০ শহীদের কথা বলা হয়েছে, সেখানে বিরোধীদলীয় নেতা গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে কীভাবে ১২০০ শহীদের বাসায় যাওয়ার দাবি করেন। এটাকে ইতিহাসের নতুন বিকৃতি এবং ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।

রাজীব হাসান বলেন, গত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেমন ব্যবসা চলেছে, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নতুন করে কোনো ব্যবসা এই প্রজন্ম সহ্য করবে না। অবিলম্বে সব শহীদের প্রকৃত সংখ্যা এবং তাদের রাজনৈতিক পরিচয় জাতির সামনে প্রকাশের দাবি জানান তিনি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

রাজপথে বিরোধী দল হার্ডলাইনে সরকার

ছয় মাসেই জুলাই আন্দোলনের শক্তিতে অনৈক্য রাজপথে বিরোধী দল হার্ডলাইনে সরকার

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

গুম প্রতিরোধ বিল সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু

সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু

আরও পড়ুন

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম