Logo
Logo
×

Advertisement

জাতীয়

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

Advertisement

একই দাগে ব্যক্তিমালিকানাধীন জমি ও খাসজমি থাকলে ব্যক্তিমালিকানাধীন অংশের নামজারি করা গেলেও খাসজমিতে কোনো মালিকানা তৈরি হবে না। খাস বা সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমির অংশে নামজারির মাধ্যমে স্বত্ব, দখল বা অন্য কোনো আইনগত অধিকারও তৈরি হবে না।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে একই দাগে ব্যক্তিমালিকানাধীন ও খাসজমি থাকলে সীমানা নির্ধারণ করে ব্যক্তিমালিকানাধীন অংশের নামজারি করার কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো দাগে সরকারি খাসজমি এবং ব্যক্তিমালিকানাধীন জমি পাশাপাশি থাকলে শুধু দাগ নম্বরের ভিত্তিতে পুরো জমি নামজারি করা যাবে না। বরং সরেজমিন তদন্ত, রেকর্ডপত্র, মৌজা ম্যাপ ও সংশ্লিষ্ট দলিল যাচাই করে ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা নির্ধারণ করতে হবে। এরপর ওই অংশের নামজারি করা যাবে।

একই দাগে খাসজমি থাকলে তা পৃথকভাবে চিহ্নিত ও সংরক্ষণ করতে হবে। ব্যক্তিমালিকানাধীন অংশের নামজারি হলেও এর ফলে খাসজমির ওপর আবেদনকারী বা কোনো ব্যক্তির মালিকানা, দখল কিংবা স্বত্ব প্রতিষ্ঠিত হবে না।

ভূমি-সংক্রান্ত জটিলতা ও সরকারি জমি নিয়ে বিরোধ এড়াতে এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নামজারির সময় জমির প্রকৃতি, রেকর্ড ও মালিকানার বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

এর ফলে একই দাগে ব্যক্তিমালিকানাধীন জমি ও খাসজমি থাকলেও শুধু নামজারি বা রেকর্ড সংশোধনের সুযোগকে কাজে লাগিয়ে সরকারি জমির ওপর ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠার সুযোগ থাকবে না।

 ভূমি মন্ত্রণালয়ের আইন-৩ শাখা থেকে গত ২৮ সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, কোনো দাগের আংশিক ভূমি ব্যক্তিমালিকানাধীন এবং আংশিক ভূমি খাস বা সরকারি স্বার্থসংশ্লিষ্ট থাকা অবস্থায় পুরো দাগের ভিত্তিতে ব্যক্তিমালিকানাধীন ভূমির নামজারি আবেদন গ্রহণ, অনুমোদন ও ভূমি উন্নয়ন কর আদায় করা কোনোভাবেই কাম্য নয়।

পরিপত্রে বলা হয়, এক বা একাধিক দাগে খাস বা সরকারি স্বার্থসংশ্লিষ্ট ভূমি এবং ব্যক্তিমালিকানাধীন ভূমি একত্রে থাকলে সহকারী কমিশনার (ভূমি) তা পৃথকভাবে চিহ্নিত করার ব্যবস্থা করবেন।

এ ক্ষেত্রে সাবেক ও হাল রেকর্ড, দাগসূচি, মৌজা ম্যাপ, মালিকানার ধারাবাহিকতা এবং সংশ্লিষ্ট মালিকদের দলিলপত্র পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে সরকারি স্বার্থসংশ্লিষ্ট ও ব্যক্তিমালিকানাধীন ভূমির পৃথকীকরণ সরেজমিনে ও বাস্তবভিত্তিকভাবে করতে হবে।

পরিপত্র অনুযায়ী, নামজারির আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা বা ভূমি উপসহকারী কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) তার আওতাধীন কানুনগো বা সার্ভেয়ারকে দিয়ে সরেজমিন তদন্ত করাবেন।

এ সময় স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতিতে সরকারি স্বার্থসংশ্লিষ্ট ও ব্যক্তিমালিকানাধীন ভূমি পৃথকভাবে চিহ্নিত করে যৌথ স্বাক্ষরিত খসড়া নকশা প্রস্তুত করতে হবে।

প্রয়োজনে শুনানি গ্রহণ এবং সংশ্লিষ্ট রেকর্ড, দাগসূচি, মৌজা ম্যাপ, মালিকানার ধারাবাহিকতা ও দলিলপত্র পর্যালোচনা করে ব্যক্তিমালিকানাধীন অংশের নামজারি অনুমোদন ও ভূমি উন্নয়ন কর আদায় করা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৌজা দর ও বাজারদরে কী পরিবর্তন এনেছে সরকার?

মৌজা দর ও বাজারদরে কী পরিবর্তন এনেছে সরকার?

জমি নিয়ে সমস্যায় ফোন করুন ১৬১২২ নাম্বারে, যেসব সেবা পাবেন

জমি নিয়ে সমস্যায় ফোন করুন ১৬১২২ নাম্বারে, যেসব সেবা পাবেন

জমি নিবন্ধনে বাজারমূল্য নির্ধারণে নতুন নিয়ম, কার্যকর জানুয়ারিতে

জমি নিবন্ধনে বাজারমূল্য নির্ধারণে নতুন নিয়ম, কার্যকর জানুয়ারিতে

দাদা অন্য ওয়ারিশ থেকে বাবাকে বেশি জমি লিখে দিয়ে গেছেন, এমতাবস্থায় করণীয় কি?

দাদা অন্য ওয়ারিশ থেকে বাবাকে বেশি জমি লিখে দিয়ে গেছেন, এমতাবস্থায় করণীয় কি?

দলিলে ৫ শতাংশ, মাপে মিলছে সাড়ে ৪— জমির সীমানা যাচাই করবেন যেভাবে

দলিলে ৫ শতাংশ, মাপে মিলছে সাড়ে ৪— জমির সীমানা যাচাই করবেন যেভাবে

দলিলে যতটুকু জমি, বাস্তবে আছে কি না বুঝবেন যেভাবে

দলিলে যতটুকু জমি, বাস্তবে আছে কি না বুঝবেন যেভাবে

আরও পড়ুন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

ঢাকা-নারায়ণগঞ্জে নতুন জেলা রেজিস্ট্রার নিয়োগ

ঢাকা-নারায়ণগঞ্জে নতুন জেলা রেজিস্ট্রার নিয়োগ

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম