Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

Advertisement

সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা বারোটায় চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কাজী নুসরাত জাহান (২০) নামের ওই শিক্ষার্থী মারা যায়।

সে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার জামাল কাজীর বাড়ির ব্যবসায়ী নুরুল আলম বাবুলের মেয়ে। সে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল। এ নিয়ে সীতাকুণ্ডে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চার শিশুসহ নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে জ্বর অনুভব হলে কাজী নুসরাতকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা বারোটার দিকে তার মৃত্যু হয়।

নুরুল আলম বাবুল জানান, বুধবার সকালে জ্বর অনুভব হলে নুসরাতকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স বলেন, এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছেন। ওই এলাকার স্বাস্থ্যকর্মীদের খোঁজখবর নিতে বলেছেন, আসলে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে কি না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, এ বছর ৩৩১ জন

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, এ বছর ৩৩১ জন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

আরও পড়ুন

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম