Logo
Logo
×

Advertisement

রাজধানী

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

Advertisement

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

বারিধারাস্থ হাইকমিশনের কনফারেন্স রুমে ইমক্যাব’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বারিধারাস্থ হাইকমিশনের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ জন সদস্য সাক্ষাতে যোগদান করেন।   

প্রতিনিধিদলের আলোচনার প্রেক্ষিতে হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসা পেতে সমস্যার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিশেষ করে রোগীরা যাতে সহজে ভিসা পান সে উদ্যোগ নেওয়া হচ্ছে।  

তিনি বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি জমা দেওয়ার স্লট পেতে কেন দেরি হচ্ছে সে বিষয়টি আমরা অনুধাবন করার চেষ্টা করছি। সহসাই এ সমস্যা কেটে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। 

হাইকমিশনার বলেন, দু’দেশের জনগণের মধ্যে যাতায়াত যত বাড়বে ততই উভয় দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব বাড়বে। তিনি ইমক্যাব সদস্যদের প্রত্যেকের ব্যক্তিগত খোঁজখবর নেন।  

এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকেও উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

‘শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না’

‘শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না’

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

আরও পড়ুন

যুগান্তরে সংবাদ প্রকাশ ‘দে লাড়া’ গ্রুপের পিচ্চি সানি গ্রেফতার

‘দে লাড়া’ গ্রুপের পিচ্চি সানি গ্রেফতার

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

ঢামেকের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিল যুবক, অতপর ‎

ঢামেকের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিল যুবক, অতপর ‎

পার্টি আয়োজনে এয়ারবিএনবি-র বিজ্ঞাপন সারা রাত নাচ-গানে মেতে ওঠুন, পুলিশ রেইডের সম্ভাবনা নেই

সারা রাত নাচ-গানে মেতে ওঠুন, পুলিশ রেইডের সম্ভাবনা নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম