Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে এই অনির্ধারিত ও হঠাৎ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় নানা বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান নয়াদিল্লির কাছে তুলে ধরতেই এই সফর। সোমবার রাতে ঢাকা থেকে দিল্লি পৌঁছে মঙ্গলবার দুপুরে মোদির সাথে বৈঠক করেন তিনি। আগামী বৃহস্পতিবার তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী জানান, নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বৈঠকে বসেন, তবে এমন কোনো সমস্যা থাকবে না যার সমাধান করা সম্ভব হবে না। এছাড়া প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগেও গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর হঠাৎ দিল্লি গিয়ে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন এই হাইকমিশনার। তবে এবারের আকস্মিক সফর বা বৈঠক নিয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, আগামী নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে গত সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়েই দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

গ্রেফতার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

গ্রেফতার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা

ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা

‘শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না’

‘শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না’

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৭ শতাধিক

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৭ শতাধিক

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ১১ ভারতীয় আহত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ১১ ভারতীয় আহত

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম