Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। 

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। 

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে এই হামলার ফলে বিমানবন্দর দুটির অবকাঠামোয় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন। আহতদের অবিলম্বে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত কার্যপ্রণালী অনুযায়ী তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে। বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী, কর্মী এবং দেশের সামগ্রিক বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সাথে মিলে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কাজ করছে। যদিও সরকারি বিবৃতিতে সরাসরি হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করা হয়নি, তবে এর আগে সোমবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাজান ও নাজরানের সংবেদনশীল স্থানসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। 

এছাড়া গ্রুপটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে অবস্থিত আরামকোর একটি শোধনাগার এবং বেশ কিছু সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে। 

সৌদি আরব বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে হুথিদের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং গ্রুপটির বিরুদ্ধে সামরিক উত্তেজনা বৃদ্ধির অভিযোগ এনেছে। 

উল্লেখ্য, গত কিছুদিন ধরেই সৌদি আরব ও হুথিদের মধ্যে তীব্র সংঘাত চলছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির দিকে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর জানিয়েছে। 

সূত্র: আনাদোলু এজেন্সি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

সৌদি উপকূলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল মার্কিন হেলিকপ্টার

সৌদি উপকূলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল মার্কিন হেলিকপ্টার

বাব আল-মান্দেব দখলে ইয়েমেনি বাহিনীর অভিযান, পিছু হটছে হুথিরা

বাব আল-মান্দেব দখলে ইয়েমেনি বাহিনীর অভিযান, পিছু হটছে হুথিরা

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ১১ ভারতীয় আহত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ১১ ভারতীয় আহত

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম