আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার বাড়ানো সময়সীমা শেষ হয়েছে। ফলে গতকাল শুক্রবার থেকে আগের নিয়মে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ করতে হচ্ছে।
গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে। সে অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল, মার্কেট ও দোকানপাট।
এতে প্রতিষ্ঠানগুলোর খোলা রাখার সময় দুই ঘণ্টা কমেছে। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট বন্ধের সময়সূচি পরিবর্তন করেছে সরকার।
সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়। ওই সময়সীমা শেষ হওয়ায় গতকাল থেকে আগের নিয়ম কার্যকর হয়েছে।
এ নিয়ম অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। এরপর ঈদুল আজহা উপলক্ষে গত ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুনে রাত ৯টা করা হয়। গত ১২ আগস্ট দোকানপাট বন্ধের সময় আরো এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা নির্ধারণ করা হয়।

