‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে বহুল প্রতীক্ষিত ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার গুলশান সেন্ট্রালপার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম ফুটবল টার্ফে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। এই প্রাণবন্ত আয়োজনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া ক্লাবের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্লাব সদস্য, ক্রীড়াবিদ, অতিথি এবং ক্রীড়া প্রেমীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী ক্রীড়া উৎসব, যা পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনার এক অনন্য উদাহরণ হয়ে ওঠার প্রত্যাশা জাগিয়েছে।
‘উল্লাস ২০২৬’-এর আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তব্যে তিনি উৎসবটির গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের সম্পৃক্ততা, নেতৃত্বের বিকাশ, দলগত সহযোগিতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।
তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী ক্লাবসমূহ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের উপস্থিতি, সহযোগিতা ও সমর্থন এ আয়োজনকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, ‘উল্লাস ২০২৬’ আগামী ০৭ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের আসরে ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো- ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্মরেসলিং।
এবারের উৎসবে ২৪টি স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে আনুমানিক ১,২০০-এর বেশি ক্রীড়াবিদ ও প্রতিযোগী অংশ নেবেন। অংশগ্রহণকারী সব ক্লাবের আন্তরিক সহযোগিতা ও ধারাবাহিক সমর্থনের জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পনসর ও ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি খেলাধুলা, ক্রীড়াসুলভ মনোভাব, প্রতিভা বিকাশ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের প্রতি ওরিয়ন ফার্মা লিমিটেডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বিভিন্ন ক্লাবকে একত্রিত করে এমন একটি বৃহৎ ক্রীড়া উৎসব আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও ‘উল্লাস’-এর ধারাবাহিকতা ও সাফল্য নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
‘উল্লাস ২০২৬’-এর প্রধান অতিথি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক তার বক্তব্যে উৎসবে অংশগ্রহণকারী সকল ক্লাব, ক্রীড়াবিদ, পৃষ্ঠপোষক, অতিথি ও সদস্যদের আন্তরিক সহযোগিতা, উৎসাহ এবং উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ‘উল্লাস ২০২৬’ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক কমিটি ও গুলশান ইয়ুথ ক্লাবের সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন বিভিন্ন ক্লাবের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, বন্ধুত্ব, দলগত সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
একই দিন জাকারিয়া তাহের (সুমন), এমপি, মন্ত্রী, গৃহায়নও গণপূর্ত মন্ত্রণালয় গুলশান ইউথ ক্লাব এর সার্বিক কার্যক্রম ও খেলাধুলা নিয়ে প্রতিটি উদ্যোগের প্রশংসা করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দেশের প্রতিটি মাঠকে সকল খেলার উপযোগী করে গড়ে তুলতে পারলে একদিকে খেলাধুলার যেমন মানোন্নয়ন হবে, অন্যদিকে সকল বয়সের মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন ।
পরে তিনি আনুষ্ঠানিকভাবে প্যাডেল কোর্ট ও বাস্কেটবল কমপ্লেক্স এর উন্নয়ন পরবর্তী উদ্বোধন করেন।
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা: ওয়াহিদুজ্জামান (তমাল) সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২’-এ অংশগ্রহণকারী সকল ক্লাব ও ক্রীড়াবিদদের উৎসাহ, ক্রীড়াসুলভ মনোভাব এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি পুনর্ব্যক্ত করেন যে, গুলশান ইয়ুথ ক্লাব খেলাধুলার প্রসার, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ক্লাবের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান, আয়োজক কমিটি এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান । তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা এ আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, শুধু সংবাদ পরিবেশনই না, সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এবং জনমত গঠনে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। খেলাধুলার বিকাশ, তরুণদের অনুপ্রেরণা এবং সুস্থ সমাজ গঠনে তাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তাদের সহযোগিতায় উল্লাস ২০২৬ -এর উদ্যোগ ও বার্তা আরও বৃহত্তর পরিসরে মানুষের কাছে পৌঁছে যাবে এই আশা ব্যক্ত করেন।
বক্তব্যের শেষে তিনি অতিথি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের আনুষ্ঠানিকভাবে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধন ঘোষণা করার জন্য আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথি ও অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে ‘উল্লাস ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব এর সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারী জেনারেল ও উল্লাস অরগানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহ সভাপতি ও উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফা উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান, রেশাদ হোসেন খান, ট্রেজারার, গুলশান ইয়ুথ ক্লাব উল্লাস আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু ও ক্লাবের কায নির্বাহী কামিটির ও উল্লাস অরগানাইজিং কমিটির সদস্যবৃন্দ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট- সিজন ২-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম এবং ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট - সিজন ২-এর সিলভার স্পন্সর আইডিএলসির চেয়ারম্যান জনাব কাজী মাহমুদ সাত্তার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মাহবুবুর রহমান।
পরবর্তীতে প্রধান অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে ‘উল্লাস ২০২৬’-এর ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের প্রতিযোগিতামূলক পর্বে আনুষ্ঠানিকভাবে নতুন মাত্রা যোগ হয় এবং অংশগ্রহণকারী ক্লাব ও ক্রীড়াবিদদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা আরও বৃদ্ধি পায়।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে পরিবেশিত হয় ‘উল্লাস ২০২৬’-এর প্রাণবন্ত আবহ ও থিম, যা পুরো অনুষ্ঠানস্থলে ছড়িয়ে দেয় উৎসবের উচ্ছ্বাস ও আনন্দ। শিল্পীদের সরাসরি পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে ও এক আনন্দঘন পরিবেশ তৈরি হয় ।
সাংস্কৃতিক পর্ব শেষে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ফুটবল ম্যাচ। প্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়েরা দক্ষতা, দৃঢ়তা, দলগত সমন্বয় ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন। তাদের প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের জন্য এক উপভোগ্য ও অভিজ্ঞতা তৈরি করে এবং ক্রীড়া প্রতিযোগিতার সূচনাকে আরও আকর্ষণীয় করে তোলে।
এবারের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এ অংশগ্রহণ করছে অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, ক্লাব শাহীন লিমিটেড, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোটক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাঘা) ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেড এবং আয়োজক ক্লাব: গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।
এবারের উৎসবের পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ হলো:
গোল্ড স্পন্সর: ওরিয়ন ফার্মা লিমিটেড
সিলভার স্পন্সর: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, এসিআই ল্যাবরেটরিজ লিমিটেড এবং ফ্রেশ
ব্রডকাস্ট পার্টনার: টি স্পোর্টস
হেলথকেয়ার পার্টনার: ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
আইসক্রিম পার্টনার: সেভয় আইসক্রিম
ডেইলি এসেনশিয়ালস পার্টনার: ইউনিমার্ট
পিআর পার্টনার: মিডিয়াকম লিমিটেড
চা ও কফি পার্টনার: এমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড
বেভারেজ পার্টনার: মাম
হাইড্রেশন পার্টনার: ব্রুভানা
টি-শার্ট পার্টনার: ওয়েস্ট নিটওয়্যার লিমিটেড
স্পোর্টস ডেটা পার্টনার: স্পরডিয়াম।

-6ae566590a431.webp)