যাত্রাবাড়ী থানার পেছনে ককটেল বিস্ফোরণ
যাত্রাবাড়ী ( ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রত্যক্ষদর্শী ও যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর সোয়াটার দিকে থানার পেছনে হঠাৎ বিকট শব্দ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা চলন্ত গাড়ি থেকে থানার পেছনে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়। ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকাটিতে যানবাহন ও মানুষের চলাচল ছিল।
হঠাৎ ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন এবং অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন। চতুর্দিক ধোঁয়ায় ছেয়ে যায়। এতে আহতের কোন ঘটনা ঘটেনি।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রুবেল হাওলাদার পিপিএম বলেন, দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে থানার পেছনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের সিসিফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত ঘাতকদের শনাক্ত করে গ্রেফতার চেষ্টা চলছে।
