Logo
Logo
×

Advertisement

রাজধানী

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ফাইল ছবি।

Advertisement

সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন অনেকেই। তবে পরিকল্পনা করে বের হওয়ার পর গন্তব্যের মার্কেট বা দর্শনীয় স্থান বন্ধ থাকলে বিড়ম্বনায় পড়তে হয়।

তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

শুক্রবার বন্ধ থাকবে যেসব মার্কেট

পুরান ঢাকা ও আশপাশের এলাকার বেশ কিছু প্রধান মার্কেট শুক্রবার বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে—আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

ব্যবসায়িক সুবিধার জন্য শুক্রবার পুরো এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে এমন এলাকার তালিকায় রয়েছে—বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯

আরও পড়ুন

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পরিবেশ গড়বে সরকার

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পরিবেশ গড়বে সরকার

রায়েরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের

রায়েরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের

নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার খাল থেকে

নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার খাল থেকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম