‘গোল্ডেন এ প্লাস’ না পাওয়ায় চিরকুট লিখে ছাত্রের আত্মহত্যা
Advertisement
আগারগাও প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ১২:১৮ এএম
স্বাধীন বিশ্বাস। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এইচএসসিতে ‘গোল্ডেন এ প্লাস’ না পাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ে স্বাধীন বিশ্বাস(১৭) নামে এক ছাত্র আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাতে কাদিরাবাদ হাউজিংয়ের ৫ নম্বর রোডের ৯ নম্বর বাসার নিচতলায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে কোচিং করার জন্য ওই বাসা ভাড়া নিয়েছিল স্বাধীন।
আত্মহত্যার আগে লেখা চিরকুটে স্বাধীন বিশ্বাস লেখেন,‘সরি বাবা তোমার ব্যাংক ব্যালেন্স হতে পারলাম না,মাফ করে দিও,মা অনেক ভালবাসি তোমাদের, বোনকে দেখে রেখো,বেশি মন খারাপ করো না,আর বাবাকে বল বেশি যেন টেনশন না করে’।
আরেক পাতায় লেখা রয়েছে ‘ভালো থাকিস তোরা সবাই, ভুল করে থাকলে মাফ করে দিস,সিরিয়াস.....স্বাধীন’।
মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল যুগান্তরকে বলেন,আমরা পৌনে ১০টার দিকে খবর পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকি।আমরা তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।পরে রাত ১১টার সময় তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে সুরতহাল তৈরি করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষায় খারাপ করার কারণে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
