Logo
Logo
×

Advertisement

রাজধানী

নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন, ঢুকতে পারছেন না ফায়ার ফাইটাররা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন, ঢুকতে পারছেন না ফায়ার ফাইটাররা

Advertisement

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর আলী খান মার্কেটের সাততলা ভবনের ষষ্ঠতলায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন লাগার সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আসেনি। 

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। তবে ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ও সরু গলির কারণে ফায়ার ফাইটাররা ভেতরে ঢুকে আগুন নেভাতে বেগ পাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ভেতরে প্রচুর মালামাল থাকায় ঘন ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে ভবনের ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। আগুন ভবনের অন্য তলাতেও ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সাততলা ভবনটির আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ছে। এদিকে মার্কেটের ব্যবসায়ীরা ভেতর থেকে নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে সরু গলির কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকাল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনের ভেতরে আগুনের চেয়ে ধোঁয়ার পরিমাণ বেশি। সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

আরও পড়ুন

দিল্লিতে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে সংহতি সমাবেশ

দিল্লিতে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে সংহতি সমাবেশ

নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন, ঢুকতে পারছেন না ফায়ার ফাইটাররা

নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন, ঢুকতে পারছেন না ফায়ার ফাইটাররা

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম