Logo
Logo
×

Advertisement

রাজধানী

এবার কমলাপুর থেকে ছাড়ছে ৩ ঈদ স্পেশাল ট্রেন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৮:১৬ এএম

এবার কমলাপুর থেকে ছাড়ছে ৩ ঈদ স্পেশাল ট্রেন

ফাইল ছবি

Advertisement

পবিত্র ঈদুল আজহায় ৩৭টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে এবার যুক্ত হচ্ছে তিনটি স্পেশাল ট্রেন।  

কমলাপুর থেকে যে তিনটি স্পেশাল ট্রেন চলবে, তা হলো- দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, খুলনা ঈদ স্পেশাল ও লালমনি ঈদ স্পেশাল। ঈদের আগে ও পরে চলবে এ ট্রেনগুলো।  

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন রুটে এ ট্রেন চলাচল। 

রেলসূত্র জানায়, রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে  বৃহস্পতিবার তিনটি স্পেশাল ট্রেনসহ ৩৭টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। আর বিভিন্ন রুটে ১৫টি মেইল ট্রেন চলবে। আন্তঃনগর ও মেইল মিলে প্রায় সাড়ে ৫৯ হাজার আসন রয়েছে। 

এদিকে আজ বৃষ্টির ভোগান্তির মধ্যে হাসিমুখে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরার তাড়ায় তাদের মুখে ছিল না কোনো ভোগান্তির ছাপ। 

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, ঘরমুখো যাত্রীরা যাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত না হন, এ জন্য ট্রেনে এডিস মশা নিধনে ওষুধ দেয়া হয়েছে। 

যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করছি আমরা। এবার ট্রেন অন্য যেকোনো সময়ের চেয়ে সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে।  

গত ৩০ জুলাই যারা ট্রেনের আগাম টিকিট কিনেছেন, তারাই বৃহস্পতিবার যাত্রা করছেন। 

এ ছাড়া ঈদ শেষে ৫ আগস্ট দেয়া হবে ১৪ আগস্টের ফিরতি অগ্রিম টিকিট। ৬ আগস্ট দেয়া হবে ১৫ আগস্টের, ৭ আগস্ট দেয়া হবে ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

Advertisement

ঈদ ট্রেন যাত্রা ভোগান্তি

Advertisement

আরও পড়ুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম