Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দগ্ধ জাদুশিল্পী লিটন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০১৯, ০২:৫২ পিএম

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দগ্ধ জাদুশিল্পী লিটন

ফাইল ছবি

Advertisement

সপ্তাহখানেক আগে রাজধানীর কাঁঠাল বাগানে বাসায় আগুন লেগে দগ্ধ জাদুশিল্পী মনিরুজ্জামান লিটন মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টায় তিনি মারা যান। কলাবাগান থানার ওসি আফম আসুদজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার ভোরে কাঁঠালবাগানের বক্স-কালভার্ট রোডের চারতলা একটি ভবনের দোতলায় আগুন লাগলে একই পরিবারের চারজন দগ্ধ হন। তারা হলেন, লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০) এবং তাদের দুই সন্তান লাইবা (৭) ও লিবান (৮ মাস)।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। দগ্ধদের মধ্যে লিটনের শরীরের ৪৬ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ এবং লিবানের ৭ শতাংশ পুড়ে যায়।

লিটনের বন্ধু মনিরুল ইসলাম বাদল বলেন, চারতলা ওই ভবনটি লিটনের পারিবারিক সম্পত্তি। ভবনের দোতলা ও তিনতলা মিলিয়ে লিটনরা থাকতেন।

সেদিন মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রাহান আশরাফ জানিয়েছিলেন, ওই ভবনের দোতলার দুটি কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একটি কক্ষে এসি ছিল, সেটি বেশি ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এসিতে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন।

Advertisement

জাদুশিল্পী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম