Logo
Logo
×

Advertisement

রাজধানী

গেণ্ডারিয়ায় শিশুকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

Advertisement

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ১২:৩৯ পিএম

গেণ্ডারিয়ায় শিশুকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সোনিয়া বেগম ও নিহত শিশু জান্নাত (ইনসেটে)। ছবি-সংগৃহীত

Advertisement

রাজধানীর গেণ্ডারিয়ায় নিজের শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ।

নিহত শিশুর নাম জান্নাত (১)। তার মায়ের নাম সোনিয়া বেগম (২৫)।

মঙ্গলবার সকালে স্বামীবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন। 

সোনিয়া হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

সোনিয়ার স্বামীর নাম আনোয়ার হোসেন। তারা বর্তমানে রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। 

আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন। সোমবার রাতে তিনি ডিউটিতে ছিলেন। ভোরে খবর পেয়ে বাসায় এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মেয়েটি মারা যায়। 

তিনি বলেন, সিজার করে সন্তান হওয়ার পর থেকে সোনিয়া অসুস্থ ছিল। মানসিকভাবেও সুস্থ ছিল না।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে। আর তার মা সোনিয়া মেডিসিন ওয়ার্ডের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

Advertisement

শিশু বিষ হত্যা মা আত্মহত্যা চেষ্টা

Advertisement

আরও পড়ুন

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম