Logo
Logo
×

Advertisement

রাজধানী

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

ছবি: এআই

Advertisement

সৌদি আরবে বাংলাদেশি নাগরিকের শিরচ্ছেদের ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশে বাংলাদেশিদের জীবনের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা ‘প্রবাস’।

এ দাবিতে রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে সংগঠনটি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ ও ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির সহ-আয়োজক গণতন্ত্র ও জবাবদিহিবিষয়ক দক্ষিণ এশিয়াভিত্তিক নেটওয়ার্ক ‘সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি (স্যান্ড)’। গবেষণা সহযোগী হিসেবে রয়েছে চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।

প্রবাসীদের অধিকার রক্ষা, আইনি সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা ও জনসচেতনতামূলক কাজের লক্ষ্যে গঠিত ‘প্রবাস’ জানিয়েছে, মানববন্ধন থেকে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানির সুষ্ঠু তদন্ত, অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হবে।

আয়োজকদের মতে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক বিপদে পড়লে তাকে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কূটনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি।

স্মারকলিপিতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা জোরদার, নির্যাতনের অভিযোগ তদন্ত এবং বিদেশে বিপদগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানানো হবে।

কর্মসূচিতে সংহতি জানাতে মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

জেআর কুরিয়ারে ফের হামলা, মামলার বাদীকে হত্যার হুমকিতে কর্মচারীদের মধ্যে আতঙ্ক

জেআর কুরিয়ারে ফের হামলা, মামলার বাদীকে হত্যার হুমকিতে কর্মচারীদের মধ্যে আতঙ্ক

আজকের ঢাকা: কোথায় কী আয়োজন?

আজকের ঢাকা: কোথায় কী আয়োজন?

আরও পড়ুন

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম