Logo
Logo
×

Advertisement

রাজধানী

বনানীতে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ১৩ পুলিশ আহত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ১০:১১ এএম

বনানীতে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ১৩ পুলিশ আহত

বনানীতে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ১৩ পুলিশ আহত। ছবি-সংগৃহীত

Advertisement

রাজধানীর বনানীতে একটি পিকআপভ্যান উল্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১৩ সদস্য আহত হয়েছেন।

রোববার ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

তারা হলেন-আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ।

আহত এএসআই মনির হোসেন জানান, ভোরে উত্তরা থেকে একটি পিকআপভ্যানে করে আমরা ১৫ জন ধানমণ্ডিতে সুধাসদনে ডিউটিতে যাচ্ছিলাম। আমাদের বহনকারী পিকআপভ্যানটি বনানী-১১ নম্বর রোডে ইলেকট্রিক্যাল ফুটওভার ব্রিজের সামনে এলে হঠাৎ একটি তিনচাকার ভ্যান চলন্ত গাড়িটির সামনে এসে পড়ে। 

এ সময় চালক ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়েই আমাদের গাড়িটি উল্টে যায়। এতে সবাই কমবেশি আহত হয়। ঢামেক হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন ও পুলিশ হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Advertisement

আহত এপিবিএন

Advertisement

আরও পড়ুন

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম